শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

পাক-ভারত সম্পর্ক নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন আমনা বেলুচ

by ঢাকাবার্তা
আমনা বেলুচ

ডেস্ক রিপোর্ট ।।

পাক-ভারত সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসলামাবাদে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের ব্রিফ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ। তিনি ১০ মে ২০২৫ তারিখে ঘোষিত যুদ্ধবিরতির বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন।

পররাষ্ট্রসচিব জানান, সদ্য goodwill gesture হিসেবে পাকিস্তান ও ভারত একে অপরের হেফাজতে থাকা সীমান্তরক্ষীদের— পাকিস্তান রেঞ্জার্স ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর সদস্যদের— বিনিময় করেছে। তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নে সহায়ক ভূমিকার জন্য বন্ধুসুলভ দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কূটনীতিকদের একাংশ

কূটনীতিকদের একাংশ

ভারতের পক্ষ থেকে “নতুন স্বাভাবিক পরিস্থিতি” গড়ে তোলার ভিত্তিহীন দাবি প্রসঙ্গে আমনা বেলুচ বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের প্রকৃত স্বাভাবিক অবস্থা হলো— আন্তর্জাতিক সীমার প্রতি পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্ব রক্ষা। তিনি দ্বন্দ্ব ও সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থান, সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net