ডেস্ক রিপোর্ট ।।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, সমাজের প্রতিটি স্তরে ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রসার তাঁদের অঙ্গীকার।
বিশ্বব্যাপী সহিংসতা ও ঘৃণার শিকার হওয়া মানুষের প্রতি সংহতি জানিয়ে এক বার্তায় তিনি বলেন, বৈষম্য ও বিদ্বেষের কারণে নিপীড়িতদের সঙ্গে তাঁর সহমর্মিতা রয়েছে। মরিয়ম নওয়াজ উল্লেখ করেন, ইসলামোফোবিয়া আজ বিশ্ববাসীর জন্য তিক্ত বাস্তবতা।
এ সময় তিনি আরও বলেন, ফিলিস্তিনের মাটি আজ শহীদদের রক্তে রাঙানো, আর কাশ্মীরের উপত্যকা যুগ যুগ ধরে রক্তাক্ত বেদনায় ভুগছে। কাশ্মীর ও গাজা মানবতার বিবেকের কাছে বড় প্রশ্ন।
মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসলাম শান্তি, ভালোবাসা ও সহনশীলতার শিক্ষা দেয়। “আমরা সর্বদা নিপীড়িতের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
এদিকে পাঞ্জাবে গমের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আটা বাজারেও। ফ্লাওয়ার মিলগুলো ২০ কেজির আটার বস্তার দাম বাড়িয়ে দিয়েছে।
