রবিবার, মার্চ ৮, ২০২৬

বেলুচিস্তানের তুরবতে বোমা বিস্ফোরণ : নিহত ৪, আহত ৩২

by ঢাকাবার্তা
বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ

ডেস্ক রিপোর্ট ।। 

বেলুচিস্তানের তুরবত শহরে শনিবার এক বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর, নিউজ ইন্টারন্যাশনালের।

সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ (এসএসপি) সিরিয়াস ক্রাইম উইংয়ের জোহাইব মোহসিনও বিস্ফোরণে আহত হয়েছেন। তার পরিবারের ছয় সদস্যও এই বিস্ফোরণে আহত হন।

পুলিশ জানায়, মোহসিন ও তার পরিবার ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।

জিও নিউজের প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়কে বেশ কয়েকটি যানবাহন চলাচল করছিল, এর মধ্যেই একটি যাত্রীবাহী বাসের কাছে হঠাৎ একটি ভয়াবহ আগুনের শিখা দেখা যায়।

গত মাসে তুরবতের দাশত এলাকায় একটি বিস্ফোরণে দুইজন নিহত এবং চারজন আহত হন। পুলিশ জানায়, ওই বিস্ফোরণে একটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পাকিস্তানে মোট ২,৫৪৬টি প্রাণহানির মধ্যে বেলুচিস্তানে ৭৮২টি মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেশী আফগানিস্তানে তালেবান সরকার ফিরে আসার সঙ্গে সন্ত্রাসী হামলার বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ তুরবতের বিস্ফোরণের ঘটনাকে অমানবিক ও ঘৃণ্য কাজ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “নিরীহ মানুষদের লক্ষ্য করা একটি নির্মম ও বর্বর কাজ। সন্ত্রাসীরা তাদের অপকর্মে কখনো সফল হতে পারবে না।”

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net