বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের শয্যাপাশে পুনাক সভানেত্রী

by ঢাকাবার্তা
আহতদের খোঁজ নিচ্ছেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন

সৈয়দ হাসসান ।। 

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে আহতদের দেখতে আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান।

তিনি আহতদের সাথে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। আহতদের আন্তরিকতার সাথে উন্নত চিকিৎসা সেবা প্রদান করায় চিকিৎসকদেরকে ধন্যবাদ জানান তিনি।

পুনাক সভানেত্রী আন্দোলনে অংশগ্রহণকারীদের অনন্য সাধারণ ভূমিকার প্রশংসা করে বলেন, তাঁরা আমাদেরকে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা ও সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলা।

আহতদের খোঁজ নিচ্ছেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন

আহতদের খোঁজ নিচ্ছেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন

তিনি বলেন, পুলিশ পরিবারের নারী সদস্যদের সংগঠন পুনাক নিজস্ব গণ্ডির বাইরে অসহায় মানুষের কল্যাণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ সময় পুনাকের সহসভানেত্রী রাহেলা সুলতানা, আইরিন রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি মোঃ রুবাইয়াত রাজসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net