বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

এলডিসির পরও জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার আহ্বান শেখ হাসিনার

এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

by ঢাকাবার্তা ডেস্ক
এলডিসির পরও জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার আহ্বান শেখ হাসিনার

ঢাকাবার্তা ডেস্ক।।

এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ অক্টোবর) ব্রাসেলসে বাংলাদেশের বিদ্যুৎ খাতের টেকসই সবুজ রূপান্তরে অবদান রাখতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি)সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প ও জলবায়ু প্রশমন লক্ষ্যমাত্রা অর্জনে ৫০০ মিলিয়ন ইউরোর চুক্তি সই অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পর আমাদের উন্নয়নে সহায়তার জন্য ইইউ বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেবে।’

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইইউ’র মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গাদেকে তাদের নিজ দেশে নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তনই এই সংকটের একমাত্র সমাধান। আমি খুব দ্রুত এই সংকটের সমাধান খোঁজার জন্য ইইউ’র প্রতি আহ্বান জানাই।’

তিনি আরও  বলেন, ‘আমরা অভিবাসী শ্রমিকদের অধিকার এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। আমরা কৌশলগত বিষয়বস্তু নিয়ে ইইউ’র ভবিষ্যৎ অংশীদার হওয়ার পরিকল্পনা করছি। আমি অত্যন্ত আনন্দিত যে, আমরা এই নতুন অংশিদারিত্ব নিয়ে আলোচনা করেছি এবং এই সংক্রান্ত একটি চুক্তি শিগগিরই করা হবে। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন দ্বার উন্মোচন করবে।’

 

আরও পড়ুনঃ খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক দল

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net