বুধবার, এপ্রিল ২২, ২০২৬

দেশে ফিরছেন শফিক রেহমান

by ঢাকাবার্তা
জামিনে মুক্ত হওয়ার পর শফিক রেহমান। ছবিটি ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর কাশিমপুর কারাগারের সামনে থেকে তোলা।

স্টাফ রিপোর্টার ।।

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান অর্ধযুগ পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। আগামীকাল রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার দেশে ফেরাকে উদযাপন করতে গঠিত হয়েছে ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’।

লালগোলাপ শুভেচ্ছা জানিয়ে শনিবার (১৭ আগস্ট) শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে গত ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

সাড়াসাগানো সাপ্তাহিক যায়যায়দিন ও দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শফিক রেহমানকে বহনকারী বাংলাদেশ বিমান-এর ফ্লাইটটি রবিবার দুপুর ১২টায় ঢাকায় পৌঁছাবে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে , সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছিলো।

২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দেন।

এর আগে, ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net