বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

মাওয়া প্রান্ত থেকে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত থেকে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পারাপার হয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

স্টাফ রিপোর্টার।।

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার টোল আদায়ের এই নতুন রেকর্ড তৈরি হয়। সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ২০৪টি যানবাহন পারাপার হয়েছে; এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। “এটি পদ্মা সেতুতে এক দিনে সর্বোচ্চ টোল আদায়।”

তিনি বলেন, “মাওয়া প্রান্ত থেকে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত থেকে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে নগদ টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। “বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ৫ শ’ টাকা।

২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতু চালু হওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু ব্যবহার করেছিল।

সেদিন টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে এটিই সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

২০২৩ বছরের ২৭  জুন  ৪৩ হাজার ১৩৭ টি যানবাহন পারাপারে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়।

এর আগে ২০২২ সালের  ৮ জুলাই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ।

পদ্মা সেতুর টোল হাজার কোটি টাকা ছাড়াল

তবে মঙ্গলবার পার হওয়া যানবাহন সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক জানিয়েছেন।

তিনি বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এক মিনিটের জন্য সেতুতে যান পারাপার বন্ধ হয়নি। নির্বিঘ্নে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করতে পারছে।

“পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত মোট টোল আদায় হয়েছে ১৪ শ’ ৫৩ কোটি ১৪ লাখ ১২ হাজার ৮শ’ টাকা। আর গাড়ি পার হয়েছে ১ কোটি ৮ লাখ ৫৫ হাজার ৬৬২টি। ”

 

আরও পড়ুন:  পদ্মা সেতুর ঋণের আরও ৩১৫ কোটি টাকার চেক হস্তান্তর

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net