বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ব্যাংক ডাকাতিতে যুক্ত চালক আটক, কেএনএফ দমনে বান্দরবানে সাঁজোয়া যান

রবিবার (৭ এপ্রিল) রাতে থানচি থেকে অভিযান চালিয় তাদেরকে আটক করা হয়। এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফের লাগাতর সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহরে যুক্ত হয়েছে বিশেষ সাঁজোয়া যান।

by ঢাকাবার্তা ডেস্ক
ব্যাংক ডাকাতিতে যুক্ত চালক আটক, কেএনএফ দমনে বান্দরবানে সাঁজোয়া যান

স্টাফ রিপোর্টার।।

বান্দরবানের থানচিতে কেএনএফের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় ব্যাংক ডাকাতিতে যুক্ত এক চালককে আটক করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) রাতে থানচি থেকে অভিযান চালিয় তাদেরকে আটক করা হয়। এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফের লাগাতর সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহরে যুক্ত হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন। যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার  সৈকত শাহীন বলেন, গতকাল রবিবার গভীর রাতে থানচিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কেএনএফের তিন সদস্যকে আটক করা হয়। এর মধ্যে একজন ব্যাংক ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত। ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলাগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও বাড়ানো হবে।  চলমান পরিস্থিতি মোকাবিলায় এ সাঁজোয়া যানগুলো রুমা-থানচি উপজেলায় ব্যবহার করা হবে।

 

আরও পড়ুন: ২৫ দিন আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৯৯৯-এর কলে উদ্ধার

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net