শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

সুইস রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির তিন নেতার মধ্যাহ্নভোজ

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির বাসভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিএনপির তিন নেতা

by ঢাকাবার্তা ডেস্ক
সুইস রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির তিন নেতার মধ্যাহ্নভোজ

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির বাসভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিএনপির তিন নেতা। বৃহস্পতিবার দুপুর ১টায় বারিধারার বাসভবনে এ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল অংশ নেন।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। শামা ওবায়েদের বরাত দিয়ে মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

আরও পড়ুনঃ ভরিতে সোনার দাম বাড়লো ২৩৩৩ টাকা

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net