শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়ালো

সোমবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে তথ্য জানা গেছে

by ঢাকাবার্তা ডেস্ক
ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়ালো

স্টাফ রিপোর্টার।।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং নতুন রোগী ভর্তি হয়েছেন ৯২০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর (সোমবার) পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন এক হাজার ৬০৬ জন এবং হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৮৭ জন। সোমবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৭০১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৯৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই এক হাজার ১১ জন, আর  বাকি ২ হাজার ৪৮২ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে রোগী ছাড়া পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৮৮ জন।

 

আরও পড়ুন: বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিল উত্তর কোরিয়া

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net