শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

আমি প্রত্যেকটা হাসপাতালে যাব : স্বাস্থ্যমন্ত্রী

নিজের অভিজ্ঞতাও জানালেন নতুন স্বাস্থ্যমন্ত্রী

by ঢাকাবার্তা ডেস্ক
আমি প্রত্যেকটা হাসপাতালে যাব : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার।।

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘আমরা যদি সবাই সিনসিয়ারলি কাজ করি, কিছুই অসম্ভব নয়। পাঁচ থেকে পাঁচশ বেডে (বার্ন ইউনিট) নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি অনেকের কাছে গিয়েছি, প্রথম প্রথম আমাকে অনেকে ফিরিয়ে দিয়েছেন। ফাইল ছুড়ে মেরেছেন, এ রকম ঘটনাও আছে। কিন্তু আমি ধৈর্য ধরে সবার সহযোগিতা নিয়েই এ জায়গায় এসেছি।’

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রী জীবনের প্রথম দিনে সাংবাদিকদের এমন অভিজ্ঞতার কথা জানান নতুন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এটা করতে পারলে ঢাকা শহরে মাটিতে শুয়ে (ফ্লোরে) চিকিৎসা নিতে হবে না। তিনি বলেন, আমি প্রত্যেকটা হাসপাতালে যাব; কী কী সমস্যা আছে জানব; তারপর আমি একটা কর্মপরিকল্পনা গ্রহণ করব।

তিনি বলেন, আমি প্রত্যেকটা হাসপাতালে যাব; কী কী সমস্যা আছে জানব; তারপর আমি একটা কর্মপরিকল্পনা গ্রহণ করব। । ঢাকাবার্তা।

তিনি বলেন, আমি প্রত্যেকটা হাসপাতালে যাব; কী কী সমস্যা আছে জানব; তারপর আমি একটা কর্মপরিকল্পনা গ্রহণ করব। । ঢাকাবার্তা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের সবার কাছেই অনুরোধ, এ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন এবং যারা বাইরে আছেন, আপনারা যেকোনো সময় আমার অফিসে চলে আসবেন। আপনাদের জন্য আমার দরজায় কোনো প্রটোকল থাকবে না।’‘আমি আগের মতোই থাকব, আমাকে একটু উপদেশ দেবেন। আপনাদের উপদেশ পেলে আমরা নির্দ্বিধায় কাজ করতে পারব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি মেডিকেল কলেজ খুললেই হবে না। সেখানে চিকিৎসকসহ অনেক কিছু লাগবে। আমি সবগুলো বিষয় দেখব। গ্রামে ডাক্তাররা কেন থাকেন না তার কারণ বের করতে হবে; তাদের সঙ্গে কথা বলতে হবে। সব দেখে আমি ব্যবস্থা নেব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সমস্যা হলো দুর্নীতি। এটি দূর করতে আপনি কী পদক্ষেপ নেবেন? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি চেষ্টা করব। দুর্নীতির বিষয়ে আমার জিরো টলারেন্স থাকবে।

 

আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট, মাস্ক ব্যবহারের পরামর্শ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net