বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

জিমি কার্টারের মৃত্যুতে মুহাম্মদ ইউনূসের শোক প্রকাশ

by ঢাকাবার্তা
নেলসন ম্যান্ডেলার ৮৯তম জন্মদিনে দ্য এল্ডার্সের সদস্যদের সঙ্গে জিমি কার্টার ও মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার ।। 

নোবেল বিজয়ী এবং বাংলাদেশের প্রিয় বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনূস বলেন, তিনি ছিলেন শান্তি, মানবাধিকার এবং গণতন্ত্রের অক্লান্ত প্রবক্তা।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে ভূমিকা

কার্টারের প্রেসিডেন্সি ও পরবর্তী সময়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়নে তার অবদান উল্লেখ করে ইউনূস বলেন, কার্টার সেন্টারের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সুশাসন নিশ্চিত করা এবং গণতন্ত্রের অগ্রগতিতে তার ভালোবাসা ও আবেগ স্পষ্ট হয়েছে।

১৯৮৬ সালের সফর স্মরণ

ড. ইউনূস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৮৬ সালে জিমি কার্টারের বাংলাদেশ সফর। তিনি বলেন, সেই সফর বাংলাদেশের জনগণের জন্য বিরাট অনুপ্রেরণার উৎস ছিল। কার্টার ছিলেন শুধু একজন আইকনিক রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বরং ইউনূসের ব্যক্তিগত প্রিয় বন্ধু।

কার্টারের আদর্শে প্রেরণা

ইউনূস আরও বলেন, নোবেল বিজয়ীদের বিভিন্ন সমাবেশে বারবার কার্টারের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ তাকে অনুপ্রাণিত করেছে। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রতি কার্টারের অবিচল অঙ্গীকার ইউনূসের কাছে ছিল এক অনুপ্রেরণার উৎস।

শোক ও সমবেদনা

বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জনগণ এবং কার্টারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইউনূস। প্রেসিডেন্ট কার্টারের আত্মার শান্তি কামনা করেন তিনি।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net