সোমবার, এপ্রিল ২০, ২০২৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দিয়েছে সরকার

by ঢাকাবার্তা
অধ্যাপক আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার ।। 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

  • মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি
  • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ
  • উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন আলী রীয়াজ
  • জুলাই গণঅভ্যুত্থানের পর সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন তিনি
  • চলতি বছরের ফেব্রুয়ারিতে হন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন অধ্যাপক রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং একাডেমিক জগতে সুপরিচিত নাম। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান তিনি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে তাকে সহ-সভাপতি করা হয়।

সরকারি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার দপ্তরে নীতিনির্ধারণ ও প্রশাসনিক কাজের সমন্বয়ে অধ্যাপক রীয়াজ বিশেষ সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net