বুধবার, মার্চ ১১, ২০২৬

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩০

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।

by ঢাকাবার্তা ডেস্ক
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩০

স্টাফ রিপোর্টার।।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। শনাক্ত হয়েছে ৩০ জন। সোমবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৮১ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৭৮৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৪টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

 

আরও পড়ুন: আরও ১৩ জনের করোনা শনাক্ত

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net