বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

আড়াই বছর প্রেমের পর মৌসুমী হামিদের বিয়ে

শীতের রাতে যখন নগরবাসী ওমের খোঁজে; ঠিক তখনই ভেসে এলো অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের খবর। সঙ্গে গায়ে হলুদের ছবি।

by ঢাকাবার্তা ডেস্ক
আড়াই বছর প্রেমের পর মৌসুমী হামিদের বিয়ে

বিনোদন ডেস্ক।।

শীতের রাতে যখন নগরবাসী ওমের খোঁজে; ঠিক তখনই ভেসে এলো অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের খবর। সঙ্গে গায়ে হলুদের ছবি। বুধবার (১০ জানুয়ারি) রাতেই সেরে নিয়েছেন বিয়ের প্রাক পর্বটি। আর শুক্রবার (১২ জানুয়ারি) তার বিয়ে। গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ নিজেই। জানালেন, দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পারিবারিক আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসার ছাদেই হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।

পারিবারিক আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসার ছাদেই হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। ঢাকাবার্তা।

পারিবারিক আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসার ছাদেই হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।ঢাকাবার্তা।

মৌসুমীর হবু বরের নাম আবু সাইয়িদ রানা। তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। রানার লেখা ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ ইত্যাদি কনটেন্টে কাজ করেছেন মৌসুমী। বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বললেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমাদের সম্পর্ক। তো এক পর্যায়ে দুজনেরই মনে হয়েছে, সম্পর্কটাকে পূর্ণতা দেওয়া যায়। এরপর পরিবারকে জানাই, তারাও সম্মতি দেয়। সেই মোতাবেক আনুষ্ঠানিকতা হচ্ছে।’

বিস্তারিত না জানালেও প্রেম প্রসঙ্গে গণমাধ্যমে বছর খানেক আগে একবার মৌসুমী হামিদ বলেছিলেন, ‘প্রেম আসলে সবাই করতে পারে না। প্রেম করা খুব কঠিন। আমাকে কেন জানি ভালোবাসা স্যুট করে না। কিন্তু দেখা যাক, এবার করে কিনা।’

হ্যাঁ, এবার সত্যিই স্যুট করেছে। আর তাই রানার সঙ্গেই বাঁধছেন ঘর। সেই নতুন অধ্যায়ের জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনাও করলেন অভিনেত্রী। উল্লেখ্য, এক যুগ আগে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন মৌসুমী হামিদ। এরপর বিভিন্ন নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সু-অভিনেত্রী হিসেবে।

 

আরও পড়ুন: রাজ-পরীর রসায়ন ফের দেখা যাবে!

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net