শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

থাইল্যান্ডে পালানোর সময় নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে আটক করেছে পুলিশ

by ঢাকাবার্তা
নুসরাত ফারিয়া

স্টাফ রিপোর্টার ।।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। রোববার (১৮ মে) ব্যাংককগামী ফ্লাইটে থাইল্যান্ডে পালানোর সময় তাকে থামিয়ে দেওয়া হয় বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের করা হত্যাচেষ্টা মামলা রয়েছে। ওই মামলায় তাকে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা ও আন্দোলনের বিরোধিতা করার অভিযোগে আসামি করা হয়েছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net