সোমবার, এপ্রিল ২০, ২০২৬

মারধর ও হত্যার হুমকি: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

by ঢাকাবার্তা
কাশিমপুর কারাগার থেকে ছাড়া পাওয়ার পর পরীমনি। ২০২১ সালের ১ সেপ্টেম্বর তোলা ছবি।

স্টাফ রিপোর্টার ।। 

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালত অভিযোগ গঠন করেছেন। একই সঙ্গে আদালতে অনুপস্থিত থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

ঢাকা বোট ক্লাব

ঢাকা বোট ক্লাব

মামলার সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, যিনি বর্তমানে ঢাকা বোট ক্লাবের সভাপতি, ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন সাভারের বোট ক্লাবে পরীমনি এবং তাঁর সহযোগীরা ওয়াশরুম ব্যবহার করেন এবং অ্যালকোহল পান করেন। ক্লাব ত্যাগ করার সময় পরীমনি বিনামূল্যে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল চাওয়ার পর রাজি না হওয়ায় নাসিরকে গালমন্দ করেন এবং একটি গ্লাস ছুড়ে মারেন, যা তাঁর মাথা ও বুকে লাগে।

কাশিমপুর কারাগার থেকে ছাড়া পাওয়ার পর পরীমনি। ২০২১ সালের ১ সেপ্টেম্বর তোলা ছবি।

কাশিমপুর কারাগার থেকে ছাড়া পাওয়ার পর পরীমনি। ২০২১ সালের ১ সেপ্টেম্বর তোলা ছবি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত করে ২০২৩ সালের এপ্রিল মাসে প্রতিবেদন জমা দেয়। এতে পরীমনি এবং জুনায়েদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পিবিআই জানিয়েছে, নাসিরকে মারধরের ঘটনায় জুনায়েদের সংশ্লিষ্টতা এবং পরীমনির ছোড়া গ্লাসের আঘাতে নাসিরের আঘাত পাওয়ার প্রমাণ মেলে।

এদিকে, ২০২১ সালের ৮ জুন পরীমনি নিজেও সাভার থানায় নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচার চলছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net