শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ইংরেজি ও বাংলা ভাষার সিনেমা ‘হাফ মুন’

যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘হাফ মুন’-এর প্রথম পোস্টার। ডার্ক রঙের পোস্টারে দুটি মুখ ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু একজনের অর্থাৎ শুধু নায়কের মুখ স্পষ্ট, নায়িকার মুখ অস্পষ্ট; যেন রহস্যে ঘেরা। 

by ঢাকাবার্তা ডেস্ক
ইংরেজি ও বাংলা ভাষার সিনেমা ‘হাফ মুন’

বিনোদন ডেস্ক।।

আলোচিত ‘এমআর নাইন’ দিয়ে সিনেমায় অভিষেক সাজ্জাদ হোসেনের। সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার তিনি আসছেন ইংরেজি ও বাংলা ভাষায় নির্মিতব্য সিনেমা ‘হাফ মুন’ নিয়ে। তারই আভাস মিললো রহস্যময় এক পোস্টারের মাধ্যমে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘হাফ মুন’-এর প্রথম পোস্টার। ডার্ক রঙের পোস্টারে দুটি মুখ ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু একজনের অর্থাৎ শুধু নায়কের মুখ স্পষ্ট, নায়িকার মুখ অস্পষ্ট; যেন রহস্যে ঘেরা।

কারণ, এই সিনেমায় নায়িকা কে হচ্ছে তা আপাতত আড়ালেই রাখতে চান সিনেমা সংশ্লিষ্টরা। সাজ্জাদের ভাষ্য, ‘‘এমআর নাইন’র মাধ্যমে আমার সিনেমায় পথচলা শুরু। চরিত্র ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। তাই বরাবরই ভিন্নধর্মী কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চাই। এতে সংখ্যা কম হলেও মানটা ধরে রাখা যায়। এজন্য অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়েছে। চরিত্রের সঙ্গে নিজেকে মানানসই করতে প্রস্তুতি চলছে। আশা করছি পর্দায় ভালো কিছু নিয়ে হাজির হতে পারব।’’

সিনেমাটি নির্মাণ করছেন ফায়েজ আহমেদ। তিনিও প্রথমবার ঢালিউডের জন্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। লন্ডন থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়ার ওপর পড়াশোনা করা এই নির্মাতা এর আগে হলিউডের একটি ব্যানারে ‘পারছি গারভেজ’ নামের সিনেমা নির্মাণ করেছেন। যেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

নির্মাতা ফায়েজ বললেন, ‘নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। তবে সেটিকে খানিকটা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হবে পর্দায়। যেখানে কোনও অ্যাকশন না থাকলেও এক ধরনের থ্রিলার, সাসপেন্স, রোমান্টিকতা ও পারিবারিক গল্প খুঁজে পাবে দর্শক।’

নির্মাতা জানান, ‘হাফ মুন’ সিনেমাটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই নির্মিত হবে। মুক্তিও পাবে বিশ্বজুড়ে।  এর চিত্রনাট্য লিখেছেন ইয়েমেনের হাতেম মানিয়া, যিনি হলিউডের সিনেমায় স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেন। এছাড়া এর বাংলা ভার্সনে কাজ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের দিকে শুরু হবে দৃশ্যধারণ, চলবে বাংলাদেশ, লন্ডন ও দক্ষিণ আফ্রিকায়।

 

আরও পড়ুন: দর্শক খরায় নতুন সব সিনেমা

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net