বুধবার, মার্চ ১১, ২০২৬

এবারও মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিয়া গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন

by ঢাকাবার্তা ডেস্ক
এবারও মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক।।

এবারও আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি কিন্তু সে আসনে এবার মনোনয়ন পেতে যাচ্ছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান। একটি বিশ্বস্ত সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিয়া গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় নায়িকা জানিয়েছিলেন তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেছিলেন, তৃণমূলের মতামতের নেওয়া হলে দল আমাকে মনোনয়ন দেবে, ইনশাআল্লাহ। এলাকার সাধারণ মানুষেরা উৎসাহ দিয়েছেন, তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান বলেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

মনোনয়ন না পেলেও দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেও একইভাবে কাজ করবেন বলেও সেসময় জানিয়েছেন মাহি। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নৌকাকে জয়যুক্ত করা। যেই মনোনয়ন পাক, যাকেই মনোনয়ন দেওয়া হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে নৌকার জন্য সর্বোচ্চ কাজ করবো।

এর আগে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন: গোয়েন্দা কার্যালয়ে তানজিন তিশার দুঃখপ্রকাশ, তুলে নিলেন অভিযোগ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net