শনিবার, মার্চ ১৪, ২০২৬

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে হামলা

by ঢাকাবার্তা
শিক্ষামন্ত্রীর বাসার সামনে থাকা কয়েকটি গাড়ি এবং বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি ।।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর চশমা হিলের বাসায় এ ঘটনা ঘটে। মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটিয়েছেন। হামলায় শিক্ষামন্ত্রীর বাসার সামনে থাকা কয়েকটি গাড়ি এবং বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘শিক্ষামন্ত্রীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net