শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বুবলী ‘পুলসিরাত’ পার হতে দোয়া চাইলেন!

র্তমানে কাজ করছেন ‘মায়া: দ্য লাভ’ নামের একটি সিনেমায়। যেটার পরিচালক জসিম উদ্দিন জাকির আর নায়ক জিয়াউল রোশান। 

by ঢাকাবার্তা ডেস্ক
বুবলী ‘পুলসিরাত’ পার হতে দোয়া চাইলেন!

বিনোদন ডেস্ক।।

বুবলী ব্যক্তিজীবনে নানাবিধ জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন বটে। কিন্তু কাজ থেমে নেই শবনম বুবলীর। একের পর এক সিনেমায় কাজ করছেন। ক্রমশ নিজেকে আরও পরিণত করে পর্দার উপস্থিতিতে কুড়াচ্ছেন প্রশংসা। বর্তমানে কাজ করছেন ‘মায়া: দ্য লাভ’ নামের একটি সিনেমায়। যেটার পরিচালক জসিম উদ্দিন জাকির আর নায়ক জিয়াউল রোশান।

 

‘মায়া’ ব্যস্ততার ফাঁকে নতুন আরেকটি ছবিতে যুক্ত হলেন বুবলী। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের পর সোশ্যাল হ্যান্ডেল মারফত খবরটি তিনি নিজেই প্রকাশ্যে আনলেন। ছবির নাম ‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করবেন রাখাল সবুজ। প্রযোজনায় মীর জাহিদ হাসান। ছবিটির ঘোষণা দিয়ে বুবলী বললেন, “আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।”

 

তবে এই ছবিতে বুবলীর সঙ্গে কে থাকছেন, সেটা এখনও জানা যায়নি। নির্মাতা-প্রযোজকও আপাতত এ বিষয়ে চুপচাপ রয়েছেন।বুবলীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত কোরবানির ঈদে। এ উৎসবে তার অভিনীত চয়নিকা চৌধুরীর নির্মাণে ‘প্রহেলিকা’ ও সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবি দুটি মুক্তি পায়। ছবিগুলো মন্দের ভালো সাড়া পেয়েছিল। এদিকে বুবলীর হাতে ‘মায়া’ ছাড়াও রয়েছে ‘দেয়ালের দেশ’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘খেলা হবে’সহ বেশ কয়েকটি সিনেমা।

 

আরও পড়ুন: ডিবি অফিসে তাপস-অপু বিশ্বাস

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net