শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

নির্বাচনের আগেই ফেরদৌসকে নিপুণের সংবর্ধনা!

নিপুণ বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

by ঢাকাবার্তা ডেস্ক
নির্বাচনের আগেই ফেরদৌসকে নিপুণের সংবর্ধনা!

বিনোদন ডেস্ক।।

সাধারণত কী হয়; কেউ কোথাও জয়লাভ করলে বা দারুণ ফলাফল পেলে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তবে আপাতদৃষ্টে তেমন কোনও ঘটনা না ঘটিয়েও সংবর্ধনা পাচ্ছেন নায়ক ফেরদৌস। যিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনের হয়ে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটুকুই।

নিপুণ আক্তার।। ঢাকাবার্তা।।

নিপুণ আক্তার।। ঢাকাবার্তা।।

 

তবে এটাকে ‘এটুকু’ ভাবছেন না চলচ্চিত্র শিল্পী সমিতির নেত্রী নিপুণ আক্তার। বরং সফলতা বা অর্জন হিসেবেই দেখছেন বিষয়টিকে। তাই তো রবিবার (৩ ডিসেম্বর) সমিতির অফিসে সাংবাদিক ডেকে নেত্রী ঘোষণা দিলেন, ফেরদৌসকে সংবর্ধনা দেওয়ার খবর।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান সমিতির সাধারণ সম্পাদক।

নিপুণ বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।’

যদিও অনেকেই বলছেন, এটা নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়বে কি না, সেটি ভাববার অবকাশ রয়েছে।

এদিকে নিপুণ আরও জানান, সংবর্ধনার পর ফেরদৌসের নির্বাচনী প্রচারণায়ও মাঠে থাকবে সমিতির সব সদস্য। সেই পরিকল্পনাও চলছে।

ফেরদৌস আর জাতীয় নির্বাচন নিয়েই শুধু নজর রাখছেন না নেত্রী নিপুণ। কারণ কাজের কাজ কিছু না করলেও সমিতির নির্বাচনও চোখের পলকে ঘনিয়ে এলো।

নিপুণ আক্তার।। ঢাকাবার্তা।।

নিপুণ আক্তার।। ঢাকাবার্তা।।

নিপুণ বলেন, ‘আমাদের বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

জানান, গতবারের মতো সামনের নির্বাচনেও চমক নিয়ে প্যানেল ঘোষণা করবেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মামলা-মকদ্দমা পেরিয়ে সাধারণ সম্পাদকের পদ নিজের করে নেন নিপুণ আক্তার। অন্যদিকে একই সেশনে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন ফেরদৌস আহমেদ।

 

আরও পড়ুন: ভারতীয় ছবি আমদানি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net