সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ঘিবলি ছবির ট্রেন্ড: সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে?

by ঢাকাবার্তা

ডেস্ক রিপোর্ট ।।

ট্রেন্ড আসে, ট্রেন্ড যায়, আর নেটিজেনরা তাতে ভেসে যান। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘিবলি স্টাইলের ছবি তৈরি করা রীতিমতো ভাইরাল। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে সহজেই এই ছবি তৈরি করা যাচ্ছে, যা ফেসবুকের ওয়াল থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাস পর্যন্ত ছেয়ে যাচ্ছে।

মাত্র কয়েক মিনিটে এই ধরনের ছবি তৈরির সহজলভ্যতাকে অনেকে প্রশ্নবিদ্ধ করছেন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এত সহজে শিল্প তৈরি করা গেলে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে সৃষ্টি হওয়া আসল শিল্পের মূল্য কমে যেতে পারে।

AI গবেষক লুইজা জারোভস্কি সতর্ক করেছেন যে, এই ঘিবলি ছবি তৈরির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সাইবার নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছেন। তাঁর মতে, লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র ট্রেন্ডের অনুসরণে ব্যক্তিগত ছবি OpenAI বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থার হাতে তুলে দিচ্ছেন। এতে ব্যবহারকারীরা আনন্দ পেলেও, AI সংস্থাগুলি বিনামূল্যে তাদের মডেল প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ ডেটা পেয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের ব্যক্তিগত ছবি ব্যবহারের মাধ্যমে AI সংস্থাগুলি অনুমতি ছাড়াই ডেটা সংগ্রহ করছে, যা ভবিষ্যতে তথ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এমনকি, ডিপফেক এবং সাইবার অপরাধ বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ব্যক্তিগত ছবি কোথায় এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে সচেতন থাকতে হবে। ট্রেন্ডের অনুসরণে গোপনীয়তার সঙ্গে আপস করা ঠিক হবে না।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net