রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান ডা. জোবাইদা রহমানের

by ঢাকাবার্তা
অনুষ্ঠানে জোবাইদা রহমান

স্টাফ রিপোর্টার ।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে আয়োজিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জোবাইদা রহমান বলেন, “ভবিষ্যতে আমরা আশা করি, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে বিশ্বের সব মানুষের কল্যাণে কাজ করবে। ইনশা আল্লাহ, এ কাজে তোমরা আমাদের সহযোগিতা পাবে।”

অনুষ্ঠানে জোবাইদা রহমান

অনুষ্ঠানে জোবাইদা রহমান

একটি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি আরও বলেন, “বিজ্ঞানচর্চার কোনো শেষ নেই। এই চর্চার মধ্য দিয়েই পৃথিবীকে অনেক কিছু দেওয়া সম্ভব। আমি বিশ্বাস করি, তোমরা তা পারবে।”

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোরশেদ হাসান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালসহ অন্যান্যরা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net