রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

মোবাইল ছাড়াই ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ কল

by ঢাকাবার্তা
হোয়াটসঅ্যাপ

ডেস্ক রিপোর্ট ।।

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য ভয়েস ও ভিডিও কলের সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ইতিমধ্যে উইন্ডোজ ও ম্যাকওএস-এর জন্য এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা কম্পিউটারের ওয়েব সংস্করণ থেকেই ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। এতে স্মার্টফোনে লগইনের প্রয়োজন পড়বে না এবং ডেস্কটপে কাজের ফাঁকেও অনায়াসে কল গ্রহণ বা শুরু করা যাবে।

হোয়াটসঅ্যাপ ওয়েব মূল অ্যাকাউন্টে সরাসরি লগইনের সুযোগ না দিলেও কম্প্যানিয়ন ডিভাইস হিসেবে কাজ করে। একজন ব্যবহারকারী সর্বোচ্চ চারটি যন্ত্রে একই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন—যার মধ্যে ওয়েব সংস্করণও রয়েছে।

কল ফিচারটি এখনো পরীক্ষাধীন হলেও সব ঠিকঠাক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। ডেস্কটপে ওয়েব সংস্করণের উপরের ডান পাশে থাকা কল আইকন থেকেই কল করা যাবে।

এই ফিচার চালু হলে ইনকামিং ভয়েস ও ভিডিও কলও ডেস্কটপ থেকে সরাসরি গ্রহণ করা যাবে, যা ওয়েব ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হবে।

নতুন কলিং সুবিধার পাশাপাশি হোয়াটসঅ্যাপে প্রতিক্রিয়া জানানোর আরও একটি ফিচার আসছে। এতে ইমোজির পাশাপাশি স্টিকার ব্যবহার করে বার্তার জবাব দেওয়া যাবে। এ ফিচার এখনো উন্নয়ন পর্যায়ে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের নতুন নিরাপত্তা ফিচার যুক্ত হয়েছে। এতে অনুমতি ছাড়া চ্যাট এক্সপোর্ট বা মিডিয়া স্বয়ংক্রিয় সংরক্ষণ বন্ধ রাখা যাবে, ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net