বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফেরাবে নিউরালিংকের নতুন ব্রেন চিপ

ইলন মাস্কের দাবি

by ঢাকাবার্তা ডেস্ক
দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফেরাবে নিউরালিংকের নতুন ব্রেন চিপ

প্রযুক্তি ডেস্ক।।

চোখে মারাত্মক কোনো আঘাত বা রোগের কারণে দৃষ্টিহীন  হয়ে যান অনেকে। কেউ আবার জন্ম থেকেই দেখতে পান না। বিষয়টি মাথায় রেখে দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম নতুন ব্রেন চিপ তৈরি শুরু করেছে ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক। তারহীন ব্রেন চিপটি দৃষ্টিহীনদের মস্তিষ্কে যুক্ত করা হবে। বিশেষ প্রযুক্তির চিপটি ডিজিটাল ক্যামেরায় ধারণ করা দৃশ্য সংকেত আকারে মস্তিষ্কের পেছনের দিকে থাকা ভিজ্যুয়াল কর্টেক্সে (দৃশ্যমান এলাকা) পৌঁছে দেবে। ফলে দৃষ্টিহীনদের পাশাপাশি অন্ধ ব্যক্তিরাও আশপাশের বিভিন্ন দৃশ্য দেখতে পারবেন।

খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, ব্লাইন্ডসাইট ইমপ্ল্যান্ট ইতিমধ্যে বানরদের মধ্যে কাজ করছে। চিপটির মাধ্যমে প্রাথমিকভাবে ঝাপসা দেখা যাবে, অনেকটা আশির দশকের ভিডিও গেমস নিনটেনডোর গ্রাফিকসের মতো। তবে পরে স্বাভাবিকভাবে দেখা যাবে। নিউরালিংকের এই যন্ত্রের কারণে কোনো বানরের মৃত্যু হয়নি বা কোনো বানর গুরুতর আহত হয়নি।

দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ স্থাপনের জন্য ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির চিপ তৈরির জন্য কাজ করছে নিউরালিংক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিউরালিংককে মানুষের মস্তিষ্কে চিপ যুক্ত করে পরীক্ষা চালানোর অনুমতিও দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে তারহীন চিপ যুক্ত করে নিউরালিংক। সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়বিক সমস্যার সমাধান করতেই বিশেষ প্রযুক্তির চিপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে জটিল স্নায়বিক সমস্যার পাশাপাশি বিষণ্নতা ও সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসাও করা সম্ভব হবে।

 

আরও পড়ুন: হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার, বিশ্বজুড়ে বিপর্যয়

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net