ইলন মাস্কের মালিকানাধীন এক্সে (সাবেক টুইটার) দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমছে। গত মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভক্স মিডিয়া আয়োজিত কোড কনফারেন্স ২০২৩–এ সিএনবিসির জুলিয়া বোরস্টিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো এ তথ্য দিয়েছেন।
সম্প্রতি কোড ২০২৩ সম্মেলনে লিন্ডা ইয়াকারিনো জানান, এখন প্রতিদিন সাড়ে ২২ কোটি সক্রিয় ব্যবহারকারী এক্স ব্যবহার করেন। ইয়াকারিনোর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এক্সের দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে ১১ দশমিক ৬ শতাংশ। সংখ্যার হিসাবে তা প্রায় এক কোটি হতে পারে। অর্থাৎ ইলন মাস্ক অধিগ্রহণ করার পর এক্সের ব্যবহারকারী কমেছে।
